মোটরবাইক দুর্ঘটনায় মৃত দুই আহত এক। ঘটনাটি ঘটেছে, শনিবার রাতে মালদা থানার নারায়নপুর এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানাযায়, মৃত দুই যুবকের নাম, সুব্রত দাস(১৯) এবং নিলাদ্রী রায়(১৮)। তাদের বাড়ি মালদা শহরের নেতাজী সুভাষ রোড এলাকায়। আহতর চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মালদা থানার পুলিশ নারায়নপুর এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে ডিভাইডারের কাছ থেকে উদ্ধার করেছে মোটরবাইকটি।
স্থানীয়রা জানান, কোন গাড়ির সঙ্গে তাদের ধাক্কা লাগেনি। তারা পিকনিক করে আসছিল সে সময় তারা রাস্তায় থাকা ডিভাইডারের কাছ টারনিং নিতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। ঘটনাস্থলে পুলিশ ঘিয়ে দেহ উদ্ধার করে এবং আহতদের মালদা মেদিক্যালে পাঠায়। আহত দুইজনের মধ্যে আরও একজনের মৃত্যু হয় এবং বাকি একজন হাসপাতালে চিকিৎসাধীন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/_pF1G3C-thk